মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০২:৪২ পিএম, ২০২৪-১১-২১
বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার, যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা' এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি বেতারের অস্থায়ী অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন।
সুধী সমাবেশ প্রধান অতিথি বলেন, আমরা বর্তমান সংস্কারের এই সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে চাই। আর সংস্কার হবে যুগোপযোগী এবং প্রাসঙ্গিক। তিনি আরো বলেন, শুধু বেতার বা প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের সকলের উচিত আমাদের মানসিকতা পরিবর্তন সহ সমাজ সংস্কারের দিকেও মনোযোগ দেওয়া। কারণ সংস্কারের যে অপূর্ব সুযোগ এসেছে সেটা কাজে লাগানো উচিত। বেতারের যে নির্দিষ্ট পরিসীমা রয়েছে সে পরিসীমার মধ্য থেকে বেতারা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে এবং তা বাস্তবায়নে যথশত চেষ্টা করা হবে।
এসময় বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো.তারিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ জাহেদা সুলতানা,
বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ, উপ-আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, রাঙামাটি জেলা পরিষদ
মো: মিনহাজ মুরশিদ, বেতার কেন্দ্রের সিনিয়র ঘোষক শিখা ত্রিপুরা,কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ও বেতার ঘোষক তারেক আহমেদ,বেতার ঘোষক মো.কাওসার প্রমুখ।
সুধী সমাবেশে বক্তারা , আগে আমাদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। এজন্য আমরা আজকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited