নিজস্ব প্রতিবেদক | ১১:৩৩ পিএম, ২০২৪-১২-০১
বান্দরবানের গহীন জঙ্গলে মুরুং ঝর্ণা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর ) বিকালে সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে গহীন মুরুং ঝর্ণাতে কয়েকজন যুবক বনভোজন করতে যায়। এসময় ঝর্ণার নিচে পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
ওই এলাকার ইউপি সদস্য রেদামং মারমা বলেন, সকালে কয়েকজন যুবক ঝর্ণাতে বনভোজনে গেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবসীকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। তবে লাশটি কার সেটির কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited