নুরুল কবির | ০৩:৩৯ পিএম, ২০২০-১১-১৯
বান্দরবানের সদর উপজেলার রাজবিলায় অপহরণের পর হত্যা মামলায় ৬ আসামীকে যাবজ্জীবন এবং দুই লাখ টাকা করে অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ আদালত এই রায় দেন।
আদালত ও আইনজীবিরা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চাইপাড়া থেকে ২০১১ সালের ৬ই এপ্রিল ক্যথই মারমা’কে অপহরণ করে নিয়ে দূর্বত্তরা। পরেদিন পাশ^বর্তী স্থান থেকে অপহৃতের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী হ্লামেনু মারমা বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় দীর্ঘ শুনানী শেষে ১৫ জন স্বাক্ষী এবং চার আসামীর স্বীকারোক্তী মূলক জমাবন্দিতে গ্রেফতারকৃত পাঁচ জন’সহ ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড- এবং প্রত্যেক’কে দুই লাখ টাকা করে অর্থদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফের আদালত। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মংহ্লাচিং মারমা, সাচিং প্রু মারমা, উবাচিং মারমা, রেজাউল করিম, উমংপ্রু মারমা।
অপরজন পলাতক আসামী পুলুশে মারমা। অর্থদন্ডে অর্থ হতে অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে এবং অবশিষ্ট অর্ধেকাংশ ভিকটিমের স্ত্রী’কে ক্ষতিপুরণ হিসাবে প্রদানের আদেশ দেয়া হয়। আইনজীবি মো: ইকবাল করিম জানান, স্থানীয় বাসিন্দার নূরুল কবীরকে অপহরণ করাকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী হিসাবে মামলার ভিকটিম ক্যথুই চিং মারমাকে অপহরণ করে হত্যা করা হয় ২০১১ সালের এপ্রিল মাসে।
এ ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় আদালত ৬ আসামীকে যাবজ্জীবন কারাদ-ের এবং প্রত্যেক আসামীকে ২ লাখ টাকা করে অর্থদ-ের আদেশ দিয়েছেন। রায়ে আমরা সন্তোষ্টু। পলাতক আসামীকে গ্রেফতার করে সাজা কার্যকরে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited