আলমগীর মানিক | ০৫:১৪ পিএম, ২০২৪-১২-১৭
আলমগীর মানিক
পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে নৌ-রুটকে কে ব্যবহার করে প্রায় প্রতিদিনই তোরা চালানি সিন্ডিকেট চক্র দেশীয় রসুন পাচারের পাশাপাশি ভারতীয় সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেটসহ বিভিন্ন জিনিসপত্র পাচার করছে।
বিষয়টি গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে রাঙামাটির ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী।
যার ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিনায় প্রায় ৬৮০ কেজি দেশীয় রসুন আটক করেছে বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবির নির্ভরযোগ্য সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর বিকেলে ছোট হরিনাস্থ ১২ বিজিবির সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল কর্তৃক ছোটহরিণা বাজারঘাট নামক চেক পোষ্টের সামনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৬৮০ কেজি বাংলাদেশী রসুন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১,৬৩,২০০/- টাকা।
জব্দকৃত রসুন সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited