আলমগীর মানিক | ০৩:৩৫ পিএম, ২০২৪-১২-২০
আলমগীর মানিক
দূর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে পার্বত্য রাঙামাটিতে আনা হচ্ছে বিদেশী নামী-দামি বিভিন্ন ব্রান্ডের সিগারেট। সাম্প্রতিক সময়ে এই অবৈধ সিগারেট পাচারকারি সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাঙামাটির গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা।
এক সপ্তাহের ব্যবধানে রাঙামাটিতে ডিবি পুলিশের অভিযানে আবারো ধরা পড়লো প্রায় দুই কোটি টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট।
শুক্রবার ভোরে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে ভারত থেকে আনা এসকল সিগারেট অভিনব কায়দায় চট্টগ্রামে পাচারের সময় এসকল সিগারেট আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।
ডিবির ওসি প্রতিবেদককে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় আমরা আগে থেকেই ভেদভেদীতে অবস্থান নিয়েছিলাম।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যানুসারে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক থামিকে তল্লাসী চালালে আমরা ১৬০ কার্টুন অবৈধ সিগারেটসহ (যাহার বাজার মূল্য এক কোটি ৯২ লাখ টাকা) জুয়েল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছি।
এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ডিবির ওসি বলেন, অবৈধ চোরাচালানকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরআগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পোড়া সমিল এলাকায় কাপ্তাই হ্রদে অভিযান দিয়ে যাত্রীবাহি স্প্রিডবোট থেকে ১৯ লাখ টাকার সিগারেটসহ একজনকে আটক করেছিলো ডিবি পুলিশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার আটককৃত সিগারেটগুলো মূলত কাপ্তাই দিয়ে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম পাচার করা কথা ছিলো। কিন্তু কাপ্তাই থানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রায় ৩’শ কার্টুন সিগারেট আসামবস্তি সড়ক দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এনে রাখা হয়।
পরবর্তীতে এসকল সিগারেট দুই ট্রাকে করে অভিনব কায়দায় জ্বালানি গ্যাসের সিলিন্ডার চারদিকে সাজিয়ে মাঝখানে সিগারেটের বস্তা রেখে নিয়ে যাওয়ার চেষ্ঠা চালায় চোরাচালান সিন্ডিকেট চক্র।
একটি রাজনৈতিকদের একশ্রেণীর নেতার মাধ্যমে কন্ট্রাক করে নিরাপদ রুট হিসেবে গ্রীণ সিগন্যাল পাওয়ার পর সিগারেটগুলো ভোররাতে রাঙামাটির ভেদভেদী হয়ে মানিকছড়ি দিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় বেরসিক ডিবি পুলিশ হাতেনাতে একটি ট্রাকভর্তি সিগারেটগুলোসহ জুয়েলকে আটক করে। এসময় অন্য আরেকটি সিগারেটভর্তি ট্রাক শহরের স্বর্ণটিলা এলাকায় সরিয়ে নিয়ে যায় সিন্ডিকেট চক্র।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের তীরবর্তি বাশঁঝাড়ের নিচে এবং আশেপাশের কয়েকটি বাড়িতে সিগারেটভর্তি বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে জেলা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited