নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৭ পিএম, ২০২৪-১২-২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ এবং ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার।
নিখোঁজ দুজন হলেন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সাথে আসা সহপাঠীরা।
নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের মাসিতো ভাই। তাদের সাথে আসা সহপাঠীর প্রীতম ঘোষ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে।
কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪জন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিখোঁজ দুই কিশোর পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited