আলমগীর মানিক | ১২:০৬ এএম, ২০২০-১১-২০
পাহাড়ে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়কে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অফিস বিল্ডিং এ নবায়নযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি।
বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনকে ব্যাপকভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন।
পরিবেশ বান্ধব এই সৌর বিদ্যুৎ প্রকল্পটির মাধ্যমে উন্নয়ন বোর্ডের সমস্থ বিল্ডিংটি বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। যা পার্বত্য অঞ্চলে এই প্রথম।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ডিপিএম পদ্ধতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়, রাঙ্গামাটি এর ছাদে নবায়নযোগ্য শক্তি নির্ভর ৬০.৭২ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে।
সিস্টেমটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রকল্পটির মোট ৬০.৭২ কিলোওয়াট-পিক এরমধ্যে ৪২.৯০ কিলোওয়াট-পিক গ্রীড টাই সোলার সিস্টেম যার উৎপাদিত বিদ্যুৎ সরাসরি উন্নয়ন বোর্ডের বিল্ডিং এ পিডিবি লাইনের সাথে যুক্ত হয়ে গ্রীডের উপর নির্ভরশীলতা একেবারেই কমে যাচ্ছে। উন্নয়ন বোর্ডের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ পিডিবি লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হচ্ছে।
অন্যদিকে ১৭.৮২ কিলোওয়াট-পিক অফ-গ্রীড সোলার সিস্টেম। উক্ত সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারীতে সংরক্ষণ করা হয়, যার দ্বারা প্রতিদিন উক্ত বিল্ডিং এর প্রায় ৫.৪ কিলোওয়াট উন্নয়ন বোর্ডের সিকিউরিটি লাইট ও অন্যান্য সংযুক্ত লোড চালিত হচ্ছে। যার ফলে রাতের বেলাতেও উক্ত বিল্ডিং এ জাতীয় গ্রীডের উপর নির্ভরশীলতা একেবারেই কমে যাচ্ছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের জনাব আশীষ কুমার বড়ুয়া, (সদস্য,প্রশাসন), ড. প্রকাশ কান্তি চৌধুরী, (সদস্য-পরিকল্পনা), মোহাম্মদ হারুন-অর-রশিদ (সদস্য, বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক), মুজিবুল আলম (নির্বাহী প্রকৌশলী)।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited