আলমগীর মানিক | ০২:৩৩ পিএম, ২০২৪-১২-২৮
আলমগীর মানিক
রাঙামাটির নানিয়ারচরে সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুই জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বগাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে আনা শুল্কবিহীন সাড়ে ১৮ কার্টুন বিদেশী সিগারেট যাহাতে ১ লক্ষ ৮৫ হাজার ২০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৮৫ হাজার টাকা প্রায়।
এই ঘটনায় যাদের বাড়ির আশ-পাশে সিগারেটগুলো পাওয়া গেছে তাদের মধ্যে দুইজনের নামোল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী দিয়ে বিশেষ ক্ষমতা আইনে নানিয়ারচর থানা মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
জানাগেছে, ভারত সীমান্ত দিয়ে শুল্কবিহীন অবৈধভাবে আনা বিদেশী সিগারেট ভর্তি করে একটি মিনি ট্রাকে রাতের অন্ধকারে মানিকছড়ির একটি সিন্ডিকেট চক্রের সাথে আতাঁত করে মোটর সাইকেল স্কট এর মাধ্যমে মহালছড়ি হয়ে ফেনীতে যাওয়ার সময় দ্রুতগতির গাড়িটিকে নানিয়ারচরের বগাছড়িতে স্থানীয়রা ধাওয়া করে।
এসময় পিকআপের চালক বস্তাভর্তি সিগারেটগুলো ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা শুক্রবার বিকেলে বগাছড়ি থেকে সিগারেটগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited