গোলামুর রহমান-লংগদু | ১০:১১ পিএম, ২০২৪-১২-২৮
রাঙ্গামাটির লংগদু উপজেলার পাহাড়ের সবচাইতে বড় বাজার মাইনীমূখ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংসে রং মিশিয়ে বাজারে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মনা।
শনিবার দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মনা লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের মোঃ বাসার আলীর ছেলে। তিনি নিয়মিত মাইনী বাজারে মাংস বিক্রি করে আসছেন। বাজার কমিটি ও স্থানীয়রা জানায় এর আগেও সে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, ‘এর আগেও ওই মাংস ব্যবসায়ী অসুস্থ গরু জবাই কড়ে মাংস ফ্রিজিং করে নষ্ট মাংস ও বিক্রি করেছে। এবং আমাদের কাছে একটি অঙ্গীকারনামা দেন, এরকম ভুল সে আর কখনো করবে না। কিন্তু তিনি আজ শনিবার বাজারের দিন সকালে আবারো একই কাজ করেছে। পরে সে দোষ স্বীকার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে ভবিষ্যতে মাইনী বাজারে আর মাংস বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময় বাজারের বিভিন্ন মুদি মাল, কাঁচা বাজারেও বিভিন্ন ব্যবসায়ীকে অপরাধর ধরন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited