নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২০-১১-২০
রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি- এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এসময় রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক রতন কুমার নাথ, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অতি বৃষ্টিতে পাহাড় ধস হয় তখনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এগিয়ে এসেছিল। এছাড়া অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও পানিতে কেই ডুবে গেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত এগিয়ে এসে সহযোগীতা করেছেন।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু দুর্যোগ মোকাবেলা নয়, দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছে। তাই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited