নিজস্ব প্রতিবেদক | ০১:৫৭ এএম, ২০২৪-১২-৩০
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ দণ্ডাদেশ দেন।
জানাযায়, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ার বিষ্ণু চক্রবর্তীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাহাড়ের মাটি কেটে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অর্থদণ্ড করা হয়েছে।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আইনী ব্যবস্থা চলমান থাকবে জানানো হয়।
এদিকে, শুষ্ক মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড় কাটার উৎসব শুরু হয়েছে। রাতের অন্ধকারে ও দুর্গম এলাকায় পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছে স্বার্থান্বেষী মহল। যার অধিকাংশ মাটি নেয়া হচ্ছে অবৈধ ভাবে পরিচালিত ইট ভাটায়।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited