নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৩ পিএম, ২০২৪-১২-৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান।
জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় এসময় ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মনি স্বপন দেওয়ান বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে।
স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের উচ্চপর্যায়ে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তবর্তী সরকার ইতিমধ্যে সর্বক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। দেশের সকল সেক্টর সংস্কার করলেও আমরা যদি আমদের মানসিকতা ও চিন্তাধারা সংস্কার না করি তাহলে এই কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা আসবে না। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের অধিকার নিশ্চিত করতে ৩১দফা ঘোষণা করেছেন।
তাই ৩১দফা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভার পর শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited