আলমগীর মানিক | ০৮:৩০ পিএম, ২০২৫-০১-০১
আলমগীর মানিক
ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পার্বত্য শহর রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালী করেছে কয়েক শতাধিক নেতাকর্মী। বুধবার বিকেলে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কোর্ট বিল্ডিং ঘুরে কাঠাঁলতলীস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহামেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
এরআগে আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্য সামনে রেখে ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠন গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায় ছাত্রদল। সূচনালগ্ন থেকে সংগঠনটি স্বৈরাচার পতন আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited