নুরুল কবির | ০৯:৩৮ পিএম, ২০২৫-০১-০১
বান্দরবানের লামার অবৈধ ইট ভাটায় যৌথভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
জরিমানা প্রাপ্ত হল- লম্বাশিয়া পাড়া এলাকায় এমবিএম ব্রীকস মালিক মো: মহিউদ্দিন, শিবাতলী পাড়ায় এমবিআই ব্রীকস মালিক মো: এনামুল হক, ইউএমবি ব্রীকস মালিক আল মামুন, এবিসি-৪ মালিক মো: বেলাল উদ্দিন, বিবিএম-২ মালিক মোক্তার আহমদ, ফাদুর ছড়া এলাকায় এমএইচবি ব্রীকস মালিক মো: রিয়াদুল ইসলাম, ও হরিণখাইয়া এলাকায় ইউবিএম ব্রীকসের মালিক মো: অলি উল্লাহ।
পরিবেশ অধিদপ্তর জানায়, লামায় ফাইতং ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটা চালু ও পাহাড় কাটছে এমন সংবাদে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পাহাড় কেটে সাবাড় করার প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী সাতটি অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন, কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি।
তবে সংবাদ পেয়ে ফাইতং ইউনিয়নে ২১ টি অবৈধ ইটভাটায় পরিদর্শন করি কোন ইট ভাটায় আগুন দেওয়া অবস্থায় পাইনি। তিনি বলেন, পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ ইভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited