আলমগীর মানিক | ০১:৩৬ পিএম, ২০২৫-০১-০২
আলমগীর মানিক
রাঙামাটি নিরাপত্তাবাহিনীর টহলরত সদস্যদের উপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পরবর্তী বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর সুত্রে জানাগেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি টহলদল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা।
এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এসময় ইউপিডিএফ এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে সামরিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে একটি সূত্র জানিয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারূফ আহামেদ জানিয়েছেন আমাদের লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাবো।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited