নিজস্ব প্রতিবেদক | ১১:৫৯ পিএম, ২০২৫-০১-০৭
রাঙামাটিতে শতাধিক শীতার্তদের মাঝে জামায়াতের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারী) বিকেলে সংগঠনটির কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো. মনছুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিগত ২০০১ -২০০৫ সালের আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য।জামায়াত আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে।সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না।
রাঙামাটি পৌর জামায়াতের আমীর ও জেলা শুরা সদস্য মো মাইনুদ্দীন বলেন,জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী ও জেলা শুরা সদস্য এডভোকেট রহমত উল্লাহ এর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন, পৌর জামায়াতের অফিস সেক্রেটারী সাজ্জাদুল ইসলাম। এতে উপস্হিত ছিলেন, পৌর জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও মিজান ফাহিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited