আলমগীর মানিক | ০৭:১৪ পিএম, ২০২৫-০১-০৮
সাবেক সংসদ সদস্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বিগত দেড় যুগ ধরেই মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর নাম ভাঙ্গিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে মাসস এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় মাসস নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাসসের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মুই থুই অং মারমা, আপাই মারমা, সাধারণ সম্পাদক উসানু মারমা নয়ন, কাউখালী উপজেলার সভাপতি পাইচিং মং মারমাসহ ২৭ জনের কার্যকরি কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জানানো হয়, রাঙামাটি জেলায় বসবাসরত পশ্চাদপদ মারমা জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়ন, ঐক্য, শিক্ষার প্রসার, শান্তি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষনের উন্নয়নে বিগত ২০০০ সালের ২১শে জুলাই মারমা সংস্কৃতি সংস্থা মাসস গঠিত হয়। কিন্তু অদক্ষ আর নীতিহীন নেতৃত্বের পতিত স্বৈরাচারি আওয়ামীলীগের সরকার বিগত ১৮ বছর ধরে মারমা সংস্কৃতি সংস্থা মাসসের নামে সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে সংগঠনটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে জনরোষ থেকে রক্ষায় তারা পালিয়ে গেছে।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী মাসসের সভাপতির পদ দখলে রেখে নিজেই নিজের নামে অর্থ বরাদ্ধ নিয়ে লুটপাট করেছে। এই ক্ষেত্রে কোনো প্রকার রেজিষ্টার মেন্টেইন করে নাই। বিগত ১৮ বছর মাসস দখলে রাখলেও আয় ব্যয়ের কোনো ডকুমেন্ট সংরক্ষণ করেনি অংসুই প্রু চৌধুরী। তাদের সকল অপকর্মের বিচারও দাবি করা হয়েছে মতবিনিময় সভায়।
রাঙামাটির ৮ উপজেলায় বসবাসরত মারমা সম্প্রদায়ের লোকজনকে নিয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে মাসসের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রেখে মারমা সমাজের সার্বিক কল্যাণে এই কমিটি কাজ করবে বলেও মতবিনিময় সভায় জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited