নিজস্ব প্রতিবেদক | ০২:৪১ পিএম, ২০২৫-০১-১০
নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি (শুক্রবার) সকালে নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় এবং বুড়িঘাট ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ জুলফিকার আলী, নায়েবে আমির মাওলানা মোঃ ইসলামাইল হোসেন সিরাজী, নানিয়ারচর জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক নূর উদ্দিনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে একটি মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited