নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২৫-০১-১৫
রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আসামবস্তির (রাম ঠাকুর আশ্রম সংলগ্ন) বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান।
বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাছির উদ্দিনের সঞ্চালনায় ইশারা ভাষায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসরীন সুলতানা বলেন, সমাজের বিশেষ নাগরিকদের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাঙামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়।
বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা প্রদান করা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে এডিবি’র বরাদ্দে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে শিগ্রই তা বাস্তবায়ন হবে।
আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত আলোচনা শেষে ৩৭জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited