নিজস্ব প্রতিবেদক | ১২:৫৮ এএম, ২০২৫-০১-২১
পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকাল থেকে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচন অফিস সুত্রে জানিয়েছে রাজস্থলীতে এবার ৮ জন সুপারভাইজার ও ২৭ জন তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নিয়েছেন।
এদিকে পার্বত্য জেলার বান্দরবান সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় যাতে কোনভাবে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য নির্বাচন কমিশন থেকে কঠোর নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। উপজেলায় যাচাই-বাছাই কমিটি ও বিশেষ সমন্বয় কমিটি নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
এদিকে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররা তাদের ভোটার তালিকায় তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করে আসছে। এতে সাংবাদিকরা প্রচারনার মাধ্যমে ও স্থানীয়রা তথ্য সংগ্রহকারীদের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম সফল করার জন্য নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন।নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া জানান, সুন্দর ভাবে হালনাগাদ ভোটার করার চেষ্টা অব্যাহত রেখেছি।ইতিপূর্বে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited