নিজস্ব প্রতিবেদক | ০২:১৫ এএম, ২০২৫-০১-২১
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো: আতিয়ার রহমান, রাঙামাটির স্থানীয় প্রশাসনের অফিস প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২০ জানু) সকালে অনুষ্ঠিতমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
সভার শুরুতে তিনি সকলকে বিশ্ববিদ্যালয়কে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কর্মপন্থার বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ছাত্র-ছাত্রী হল নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির জটিলতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ভিসি বলেন, রাঙামাটি শহরে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচলের অসুবিধাসমূহ চিহ্নিত করে তা সমাধান করা জরুরী। এ জন্যতিনি সংশ্লিষ্টজন ও অফিসের সহায়তা প্রত্যাশা করেন এবং শহরের প্রয়োজনীয় রাস্তায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানের দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা আশা করেন।
উপস্থিত অফিস প্রধান এবং প্রতিনিধিবৃন্দ উত্থাপিত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন ও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর আশিকুর জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান, এনএসআই এর যুগ্ম-পরিচালক মাহমুদ হোসেন, এনএসআই এর উপ-পরিচালক মো.আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ,সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা,ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস,ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, সংস্থাপন-১ শাখার উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমা, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো.সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশে বিদেশে এর সুনাম ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাইস-চ্যান্সেলর সভার সমাপ্তি ঘোষণা করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited