নিজস্ব প্রতিবেদক | ০৭:৫১ পিএম, ২০২৫-০১-২১
বিজ্ঞানের প্রতি নতুন প্রজন্মকে অনুরাগী করতে রাঙামাটিতে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা। এতে তুলে ধরা হয়েছে খুদে বিজ্ঞানীদের নানা আবিষ্কার। যা দেখে অনুপ্রাণিত হচ্ছে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা । আয়োজকরা বলছেন, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার প্রজন্মের মাঝে ছড়িয়ে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে এ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় প্রতিপাদ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন চত্বরে মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বত্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে।
মেলায় আসা শিক্ষার্থীরা জানায়, ‘বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি।’ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির কর্মপদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদারের সভাপতিত্বে সহকারী কমিশনার ( ভুমি ) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারসহ কলেজ প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী এ মেলা বুধবার বিকালে শেষ হবে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি স্টল রয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited