গোলামুর রহমান-লংগদু | ০৬:২০ এএম, ২০২৫-০১-২৫
বরাদ্ধ দিয়ে লুটপাট আর নিজের মত করে কাজ না করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বলছি রাঙ্গাটির লংগদু উপজেলার উপজেলা প্রকৌশলী অফিসের( SS S W IGP) সাব ইঞ্জিয়ার নাদিমের কথা। সে তিন বছরের একজন প্রজেক্ট কর্মচারী।
২০২৩-২৪ অর্থ বছরের এপ্রিল মে জোন এডিপি প্রক্ল্প ব্যায়ামাগারের জন্য ৬ লক্ষ এবং একই অর্থবছরে অক্টোবর থেকে ডিসেম্বরে ক্রীড়া সংস্থার ৫ লক্ষ টাকা। লংগদু ব্যায়ামাগারের (ইন্সট্রুমেন্ট) মালামাল ক্রয়ের জন্য বরাদ্ধ থাকলেও করা হয়নি তার কোন কাজ। ক্রীড়া সংস্থা উন্নয়নের কিছু কাজ করা হলেও তা সামান্য পরিমান।এদিকে ব্যায়ামাগারের ইন্সট্রুমেন্টের জন্য কাজের ধরণ একশো পার্সেন্ট দেখালেও এখনো জিরো পার্সেন্ট। কিছু অকেজো আসবাবপত্র থাকলেও তার কোন ব্যবহার করার মত উপযুক্ত নয়।
এবিষয়ে উপজেলা সাব ইঞ্জিনিয়ার নাদিম সাহেবকে মোটু ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা। এবিষয়ে আমাদের উপজেলা প্রকৌশলী কথা বলবে।
উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, নাদিম সাহেব আমাদের কাজ বুঝিয়ে দিয়েছে, আমরা বুঝে পেয়েছি। কিন্তু ব্যায়ামাগারে মালামাল নাই কেন? প্রশ্নে তিনি বলেন, এটা খুঁজ নিয়ে জানতে হবে। তিনি (নাদিম) এখানকার ইঞ্জিনিয়ার না এমন প্রশ্নে তিনি বলেন, সে এখানে তিন বছরের প্রজেক্ট আসছে বলছে,এমাসের জোনে তার মেয়াদ শেষ হবে বলেছে তিনি। আমরা জেনেছি তার এখানে প্রজেক্টের সময় শেষ? প্রশ্নে তিনি বলেন তার কাগজ পত্র দেখে জানতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি কফিল উদ্দীন মাহমুদ বলেন, যেহেতু আমি এখানে আসার আগের ঘটনা, তাই খুঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে রাঙ্গামাটি জেলা নির্বাহী প্রকৌশলী আহামদ শফি মুঠোফোনে জানান, নাদিমের বিষয়ে কিছু তথ্য আগেও পেয়েছি,আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited