আলমগীর মানিক | ০২:৪২ পিএম, ২০২৫-০১-২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৫হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।
শনিবার সকালে সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন।
এসময় পৌর বিএনপির সভাপতি এসএস শফিউল আজম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক পঠন চাকমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মামুন বলেন, বিএনপি মাটি ও মানুষ কে সাথে নিয়ে রাজনীতি করে। মানুষের পাশে বিএনপি বিগত দিনেও ছিলো, আগামীতেও থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ৫হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা। গতকাল রাতেও আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আপনারা যারা সামর্থ্যবান আছেন তারাও এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited