নিজস্ব প্রতিবেদক | ০৭:১৯ পিএম, ২০২৫-০১-২৭
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে জিপ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরতর। আহত সবাই পর্যটক বলে জানা গেছে। তারা চাপাইনবয়াবগঞ্জ নাটোরের বাসিন্দা। তবে তৎক্ষনাৎ তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
২৭ জানুয়ারী সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলিমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পর্যটকবাহী জিপ (চান্দের গাড়ি) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই জিপে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited