লংগদু প্রতিনিধি | ০৫:০৮ পিএম, ২০২৫-০২-০২
রাঙ্গামাটির লংগদু জোনের আওতায় পাহাড়ি এবং বাঙ্গালী হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, ঘরের টিন, এতিম খানার জন্য কম্বল, ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে জোন সদরে এসব উপকরণ বিতরণ করেন।
তিন ব্রিজ বটতলা বাজারের ইবাদত খানা ও মসজিদের চাল নির্মাণের জন্য (তিন) বান ঢেউ টিন , নাজমা আক্তারকে একটি সেলাই মেশিন, বিলকিস বেগমকে একটি সেলাই মেশিন, সেনা মৈত্রী বিদ্যানিকেতন এর ব্যাটারি চালিত অটো গাড়ি মেরামত করার জন্য নগদ অর্থ, নব মুসলিমকে আর্থিক সহায়তা ও অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রীশ্রী মহানাম যজ্ঞ উপলক্ষে নগদ অর্থ এবং লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ,করল্যাছড়ি জামতাল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা, যাদাবল কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক উন্নয়ন সমিতির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ অন্যান্য অফিসার বৃন্দ।
প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমকে পাহাড়ের সাধারণের মানুষের জন্য অক্সিজেন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। জাত ধর্ম নির্বিশেষে প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কাজ খেটে খাওয়া মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করছে। সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited