নিজস্ব প্রতিবেদক | ০৯:১৯ পিএম, ২০২৫-০২-০৮
আহমদ বিলাল খান
রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণাধীন মডেল মসজিদগুলোর গুণগতমান নিশ্চিত ও নির্মাণ কাজের তদারকি বাড়ানোর নির্দেশ ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের ল' এন্ড এস্টেট ও অনুবাদ-সংকলন বিভাগের পরিচালক এবং মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মুহাম্মদ রফিক উল ইসলাম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারকেল বাগান এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলার সাধারন কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী, মাওলানা মো. উসমানগণী, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মো. আব্দুল জাব্বার, হাফেজ মো. ইউনুছ প্রমুখ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।
ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited