আলমগীর মানিক | ০১:১৫ পিএম, ২০২৫-০২-১১
আলমগীর মানিক
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারসহ মোট নয় নেতাকর্মীকে গ্রেফতার পরবর্তী কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বিকেলে রাজধানীর সোবহানবাগের নিজ বাসা থেকে দীপংকর তালুকদারকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
এরআগে পার্বত্য রাঙামাটিতে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
আদালত বুধবার (১২ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাঙামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited