নিজস্ব প্রতিবেদক | ১১:৩৬ পিএম, ২০২৫-০২-১৩
খাগড়াছড়ি কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে কয়েকজন কারারক্ষী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি কারাগারে এ ঘটনা ঘটে। কয়েকঘন্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় জেলার আক্তার হোসেনকে কারা এলাকা ত্যাগ করানো হয়।
বিক্ষুদ্ধ কারারক্ষীরা জানান, দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন কালেঙ্কারীর অভিযোগে জেলার আক্তার হোসেনকে চট্টগ্রামে বদলী করে কারা অধিদপ্তর। নিজের অনিয়ম ঢাকতে নিরপরাধ কারারক্ষীদের বিভিন্ন জেলায় বদলী করানো হয়। বৃহস্পতিবার দুপুরে শেষ কর্মদিবসে দায়িত্ব হস্তান্তরের সময় আক্তারের রোষানলে পড়া কয়েকজন কারারক্ষী কারা ফটকে বিক্ষোভ শুরু করে। এ সময় কারাগারের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় আক্তার হোসেনকে। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাকে অফিস কক্ষ থেকে বের করে আনা হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিষয়টিকে ভুল বোঝাবুঝি বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত জেলার আক্তার হোসেন শেখ ডেপুটি জেলার মনজুরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে কারা এলাকা ত্যাগ করলেও গণমাধ্যমের কথা বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেল সুপার শাহিন মিয়া। এ দিকে, কারাগারে জেলারকে আটকে রেখে বিক্ষোভের খবর শোনার পর ভুক্তভোগী অনেকে এসে অভিযোগ করেন।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ জানান, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদলের রাজনীতি করায় তাকে কারাবরণ করতে হয়। এ সময় সিট বাণিজ্য করে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় জেলার আক্তার। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।
অন্য ভুক্তভোগী অনেকে টাকা না দেয়ার কারা অভ্যন্তরণে বন্দীদের মারধর, নির্যাতন ও হয়রানির অভিযোগ করেন বিদায়ী জেলার আক্তার হোসেনের বিরুদ্ধে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited