আইয়ুব চৌধুরী | ১২:৩৫ এএম, ২০২৫-০২-১৬
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি পাড়া হতে বাজারে যাওয়ার পথে দুই উপজাতী যুবতি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৭টায় বাজার করার উদ্দেশে বের হয়ে আর বাসায় ফেরেনি ওই দুই উপজাতীয় যুবতি। সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা। উভয়ের বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুবাছড়ি গ্রামের। তাদের পিতা ঝুমচাষী বলে জানাগেছে।
খোঁজাখুঁজির পর দুই যুবতির পরিবার রাজস্থলীর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য ভূবন মোহন তনচংগ্যা এ তথ্য জানান।
ইউপি সদস্য বলেন, ওই দুই যুবতি রাজস্থলী বাজারে বাজার করার উদ্দেশে সকাল সাড়ে ৭টায় বাসা থেকে রওনা হয়। আর বাসায় ফেরেনি। পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, ঔ দুই যুবতির মধ্যে সাধনা তনচংগ্যা (১৭) নামক এক যুবতি প্রেম করে অন্যের সাথে পালিয়ে যায়। সাথে থাকা আরেক উপজাতীয় যুবতি ননাবী তনচংগ্যা( ১৬) তার সাথে সঙ্গী হিসেবে পালিয়ে গেছে বলে জানাগেছে।
তবে তারা কোথায় আছে এখনো খবর পাওয়া যাচ্ছেনা। এলাকাবাসীর ধারণা প্রেমের টানে ঘর ছেড়েছে যুবতি সাধনা তনচংগ্যা। ইতিপূর্বে সাধনা তনচংগ্যা এক বাঙ্গালী ছেলের সাথে পালিয়ে গেছে। পরিবার বিষয়টি অবগত হলে সাধনা কে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ঔ বাঙ্গালী যুবকের সাথে সহযোগি ননাবী তনচংগ্যা সহ পালিয়েছে।
নিখোঁজ দুই উপজাতীয় যুবতির বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, আমার কাছে নিখোঁজের পরিবার এখনো পর্যন্ত অভিযোগ করেনি।নিখোঁজ হওয়ার খবর শুনেনি। যদি পরিবার অভিযোগ করে তাহলে উদ্ধারের চেষ্টা চালিযে যাব।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited