নিজস্ব প্রতিবেদক | ০৫:৩২ এএম, ২০২৫-০২-১৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র সাজেকে রিসোর্টের পাশে পাহাড়ে ভয়াবহ আগুনের সূত্র পাত হয়েছে। মঙ্গলবার সন্ধার পরপরই এই আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান সিখায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাজেকে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটকদের মাঝে।
এসময় পানি ছিটিয়ে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে বহু রিসোর্ট কটেজ মালিককে। তবে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) দাবী করেন তারা ইচ্ছে করেই এই আগুন লাগিয়েছে। তবে পর্যটন এড়িয়াতে এ ধরনের অগ্নিকান্ড ভালোভাবে নেয়নি প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে। সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুপূন্য স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে।
আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরুপ পতিক্রিয়া তৈরি হয়েছে তারা বলেন সাজেকে আমরা প্রকৃতি দেখতে আসি এখানে ইচ্ছেকৃত ভাবে যে ভাবে আগুন লাগিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হয় তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। নিজের স্বাথে এভাবে পরিবেশ বন উজার করা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
উল্লেখ যে এর আগে সাজেকে একই ধরনের আগুনের ফলে বহু রিসোর্ট ও কটেজ পুড়ে ছাই হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। রিসোর্ট ও কটেজ মালিক সমিতির লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস করে না।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited