নিজস্ব প্রতিবেদক | ০৮:৪০ পিএম, ২০২৫-০২-১৮
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামের সচেতন ছাত্র সমাজ। সাহাদাত ফরাজি সাকিব ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি পৌরপ্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা আলিফ মার্কেটের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন ছাত্র সমাজের নেতা ইমাম হোসেন ইমু, মো. পারভেজ মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আতাত করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে। রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে, তিন জেলা অচল করে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হন সাহাদাত ফরাজি সাকিব। বর্তমানে কারাগারে রয়েছেন। সাহাদাত ফরাজি সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম মুখপাত্র ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited