আলমগীর মানিক | ১২:১৭ এএম, ২০২৫-০২-২৫
আলমগীর মানিক
রহস্যাবৃত আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনে রাঙামাটির সাজেক পর্যটন স্পটের চেহারা বদলে যাওয়ায় আপাতত সেখানে পর্যটক যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় জারিকৃত এক পত্রাদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান স্বাক্ষরিত “সাজেক ভ্রমনের বিষয়ে পর্যটকদের নিরুৎসাহিত করণ সংক্রান্ত” পত্রাদেশে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৫/০২/২০২৫ ইং তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমন নিরুৎসাহিত করা হলো।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে সাজেকে দুই দফায় অগ্নিকান্ডের ঘটনায় ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। সোমবারের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাকে কেন্দ্র করে অগ্নিকান্ডের সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
রাঙামাটির জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক আদেশের উল্লেখ করা হয়, সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ার ঘটনার তদন্তের জন্য রাঙামাটির স্থানীয় সরকারের উপ-পরিচালককে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটির সদস্যগণ হলেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক, সাজেকের দায়িত্বপ্রাপ্ত দীঘিনালা উপজেলা বিদ্যুত উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে সংঘঠিত অগ্নিকান্ডের উৎস ও কারণ উৎঘাটন ও এই জাতীয় দূর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ করতে বলা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited