নিজস্ব প্রতিবেদক | ১১:২৩ পিএম, ২০২৫-০২-২৬
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলার একদল শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে 'ধর্ষণ মুক্ত সমাজ চাই ধর্ষকের ফাঁসি চাই'-'চুপ করে থাকবো না অন্যায় সহ্য করবো না' শ্লোগানে সাধারণ ছাত্র-জনতা রাঙামাটি পার্বত্য জেলার ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরোধী মিছিল বনরুপা বাজার প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে আসেন।
সাধারণ ছাত্র-জনতা ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপিটি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কলেক্টর (এনডিসি) নাবিল নওরোজ বৈশাখ।
প্রতিবাদ সমাবেশ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরোধী মিছিল বের করা হয়।
প্রতিবাদ সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স ২য় বর্ষ) ছাত্রী তানজিনা আক্তার, এইচএসসি ২০২৪ এর ছাত্র দিপ্ত চাকমা,ইংরেজি বিভাগ (অনার্স ৩য় বর্ষ) ছাত্র হোসাইন মল্লিক, ব্যাবস্থাপনা বিভাগ, (অনার্স ৩য় বর্ষ) ছাত্র মো. সাইমুন ইসলাম, গনিত বিভাগ ( অনার্স ৩য় বর্ষ) ছাত্র মো. ইমাম হোসেন, গনিত বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র ওয়াহিদুজ্জামান রোমান, বিশিষ্ট সমাজ সেবক জুঁই চাকমা ও বিশিষ্ট সমাজ সেবক এবং ছাত্র উপদেষ্টা মো. কামাল উদ্দিন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited