আলমগীর মানিক | ০১:৫৬ এএম, ২০২৫-০২-২৭
অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার বিশ্বজিৎ শীল সাগর নামের একটি ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানাগেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের একনং পাথরঘটনা এলাকায় বলে জানাগেছে।
গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বিগত জুলাই আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।
এদিকে, রাঙামাটি রাবিপ্রবি’র শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রলীগের নেতা থাকাকালীন সময়ে রাঙামাটি রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারাশরীর চেক করতো এবং মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সাথে সাথেই মারধর করতো এবং ভৎসনা করতো।
তার অত্যাচারে অতিষ্ট্য ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো বিশ্বজিৎ।
এদিকে, রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited