নিজস্ব প্রতিবেদক | ০৪:৩০ পিএম, ২০২৫-০২-২৭
রাঙামাটির রাজস্থলীতে খাদ্যাভাবে লোকারয়ে হানা দেওয়া বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা (৪৫)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃতু ক্যাও মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা।
হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছে।
সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের(ইউপি) ৬নংওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলাগাছ খেতে আসলে হাতিরদলের সামনে পড়ে গেলে তাকে পা দিয়ে পিষ্ট করে বন্যহাতি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited