আলমগীর মানিক | ০১:৩১ এএম, ২০২৫-০৩-১২
রাঙামাটির বাঘাইছড়িতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ-পদবী স্থগিত হওয়া চার নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা বিএনপি। স্বপদে পুর্নবহাল হওয়া চার নেতা হলেন, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুর উদ্দিন, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ মোল্লা।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত এক পত্রাদেশে উল্লেখ করা হয়, গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ সালে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদন যাচাই-বাছাই করে বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তাদের পদ স্থগিত করা হয়।
তবে, সাম্প্রতিক সময়ে তারা দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থবিরোধী কোনো কর্মকান্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত এই আদেশে উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকান্ডে জড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited