নিজস্ব প্রতিবেদক | ০২:৩৩ এএম, ২০২৫-০৩-১৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ঘিরে রাঙামাটি পার্বত্য জেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল পর্যায়ের শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
ভাইস-চ্যান্সেলর ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। ইফতারের পূর্বমুহূর্তে সবাইকে সংক্ষিপ্ত আলোচনায় ভিসি বলেন, ‘রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা আমাদের মানবিক ও নৈতিক গুণাবলী বিকাশে সহযোগী ভূমিকা রাখবে। আমাদের সবার মাঝে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অবকাঠামো সম্পন্ন করার আশাবদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, আমরা এ অঞ্চলের তথা দেশের শিক্ষা-গবেষণাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং এক্ষেত্রে বিশেষ অবদান রাখার অভিপ্রায়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। তিনি পরিস্কার-পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস গড়ার এবং নতুন দেশের দায়িত্ব নেয়ার জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
এর অংশ হিসেবে ক্যাম্পাসে আমরা একটা মনুমেন্ট (স্মৃতিস্তম্ভ) তৈরি কাজ হাতে নিয়েছি,যেখানে ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর চেতনা প্রতিফলিত হবে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি ভিন্ন মাত্রা দেবে। ছাত্রদের যে সমস্ত চাহিদা আছে তা পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং সেশন জট যেখানে আছে, পরীক্ষার ফলাফল যেখানে বিলম্বিত সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান। তিনি সকলের জন্য দোয়া করেন এবং বিশেষত নতুন বাংলাদেশ গড়ার লক্ষে জুলাই’২৪ গণঅভ্যুত্থানের শহীদ-আহতসহ দেশ বিনির্মাণে যাঁরা ইতোপূর্বে শহীদ হয়েছেন তাঁদের ও বিশ্বমানবতা প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করেন।
রাবিপ্রবি’র শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে পারায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন,”বিশ্ববিদ্যালয় পরিবার নিয়ে একসঙ্গে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন আমাদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে বলে মন্তব্য করেছেন রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মোঃ জসিম উদ্দিন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, এনএসআই এর যুগ্ম পরিচালক মাসুদ হাসান, এনএসআই এর উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা.নূয়েন খীসা ,রাঙামাটি ডিজিএফআই এর পরিচালক,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, জনতা ব্যাংকের ম্যানেজার অতীশ চাকমাসহ জেলার অন্যান্য দপ্তরের গণ্যমান্য কর্মকর্তাগণ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited