নিজস্ব প্রতিবেদক | ০৫:৫০ পিএম, ২০২৫-০৩-১৩
রাঙামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নিহত মহিলার নাম চিগনী চাকমা(৬০)। এই ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন। তাদের বাড়ি রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান।
তিনি আরোও বলেন, চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি ও বাঙ্গালহালিয়া হতে ফেরিঘাটের দিকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন আহত হয়। সিএনজিতে থাকা ২ জন আহত যাত্রীকে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, হাসপাতালের আসার আগে পথে মধ্যে ঐ মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার , হেলপার ও ট্রাক থানা হেফাজতে আছে এবং চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited