নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ এএম, ২০২৫-০৩-১৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ।
উপজেলা জামায়াতের আমির মাও: কবির আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির মাও: মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা শূরা সদস্য এ্যাড: রহমত উল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব মাও: ফয়জুল আমিন কুতবী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জাফর আহম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইউসুফ।
সভার সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারী জাফর আহম্মদ এবং প্রচার সম্পাদক ডা: সরদার আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ২৯৯ আসনের এমপি প্রার্থী এ্যাড: মোখতার আহম্মদ বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে। যেখানে কোন অন্যায়, অবিচার, বৈষম্য থাকবে না। শান্তি, সম্প্রীতি বজায় রাখতে জামায়াত বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, কুরআন শুধু মুসলিম জাতির জন্য নয়, সকলের রহমতের জন্য মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন। দেশে কুরআন ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজ থেকে দুর্নীতি, চুরি, নারী নির্যাতনসহ সকল অপরাধ বন্ধ হয়ে যাবে।
সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited