আলমগীর মানিক | ০৩:০৬ এএম, ২০২৫-০৩-১৮
আলমগীর মানিক
রাঙামাটি শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা অপারেশন ডেভিল হান্টের আসামী এমন তথ্য জানিয়ে ওসি বলেন, আমরা তাকে দীর্ঘদিন ধরে খোঁজছিলাম, অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়েই আমরা তাকে অভিযান পরিচালণা করে গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃত মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮) রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা মো: জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের বিদ্রোহি হিসেবেই পরিচিত ছিলেন।
এদিকে, স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি তার ফেসবুক ষ্ট্যাটাসে রাঙামাটির ছবি দিয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাংগামাটি পার্বত্য জেলা শাখার সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেগ্যে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ” এই ষ্ট্যাটাস আপলোড দেওয়ার পরপরই মূলত সকলের নজরে আসে বিষয়টি।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরোজ নিজেই তার সহপাটিদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited