আলমগীর মানিক | ০৩:৩১ পিএম, ২০২৫-০৩-২৬
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ সকাল ৯:০০ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ২৫শে মার্চ কাল রাত্রিতে শাহাদাৎ বরণকারী, ১৯৭১ ও এর পথ ধরে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর রাবিপ্রবি’র শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর ১৯৭১ ও জুলাই’২৪ এর চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে আহবান জানান। তিনি ২৫শে মার্চ কালরাত্রি ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য এ সংক্রান্ত বই পড়ার প্রতি উৎসাহিত করেন।
এছাড়াও ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্র হল ও ছাত্রী হলে রাত ১০:৩০ ঘটিকায় ১মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। ২৬শে মার্চ ২০২৫ সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্র হল ও ছাত্রী হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
২৬শে মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবন-১ এ আলোকসজ্জা করা হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেন। এদিনটি জাতির আত্মত্যাগ, দেশপ্রেম ও সাহসের প্রতীক।
দেশের ছাত্রজনতা-কৃষক-শ্রমিক-বুদ্ধিজীবী সকল স্তরের মানুষের আত্মত্যাগ এবং হানাদার বাহিনীর নিপীড়ন-নির্যাতন ও শোষণ এর বিরুদ্ধে এক গৌরব গাঁথা ইতিহাস নিহিত আছে এদিনটিতে। ১৯৭১ এর ধারায় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে ভিন্ন এক নতুন মাত্রায় উন্নীত করেছে।
জুলাই’২৪ এর শহীদদের আত্মত্যাগ ও পঙ্গুত্ববরণকারীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলকে দুর্নীতিমুক্ত থেকে নৈতিকতার সাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন ভাইস-চ্যান্সেলর।
এছাড়া এ অঞ্চলের উচ্চশিক্ষাকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাবিপ্রবি’র সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য অংশীজনদের সহায়তা কামনা করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited