গোলামুর রহমান-লংগদু | ০৩:৩৫ পিএম, ২০২৫-০৩-২৬
পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিজু ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সময় স্বাবলম্বী হওয়ার লক্ষে স্বয় সম্বলহীন প্রতিবন্ধি এতিম রাকিব হাছানকে অটোরিকশা প্রদান করে সেনাবাহিনী লংগদু জোন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় লংগদু জোনের মাল্টি পারপার্স সেড হল রুমে উক্ত বিজু ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং প্রতিবন্ধি রাকিবের হাতে অটো রিকসার চাবি তুলে দেন জোন অধিনায়ক।
এসময় অত্র জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে এসকল উপহার সামগ্রী উপকার ভোগীদের হাতে তুলে দেন।এছাড়াও অনুষ্ঠান চলাকালে অত্র জোনের বিভিন্ন পদবির অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি বলেন, দেশ ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited