নিজস্ব প্রতিবেদক | ০৩:২৮ এএম, ২০২৫-০৩-৩১
পার্বত্য রাঙ্গামাটি জেলা সদরের ১০৫টি মসজিদের সাড়ে তিনশতাধিক সম্মানিত খতিব-ইমাম ও মুয়াজ্জিন-খাদেমদের "ঈদ সালামি নগদ অর্থ" দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ। এতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন- রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
রোববার (৩০ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ঈদ সালামি বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও
বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. আশহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, কাওমি ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা মোস্তফা হেজাজি প্রমুখ।
রাঙামাটি পৌরসভা ও সদরের ১০৫টি মসজিদের সাড়ে তিনশতাধিক খতিব-ইমাম ও মুয়াজ্জিন-খাদেমদের হাতে ঈদ সালামি নগদ অর্থ তুলেদেন জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।
ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর হৃদয় আনন্দে উপচে পড়া ঈদুল ফিতর সমাগত হয়। এই ঈদুল ফিতরের আনন্দ সকলের সাথে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাও যাতে ভাগাভাগি করে নিতে পারে তাই এই ঈদ সালামি 'উপহার' হিসেবে দেওয়া হলো।
হাবীব আজম আরো বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ'কে আরো উৎসবমুখর করবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited