নিজস্ব প্রতিবেদক | ১২:০৪ এএম, ২০২৫-০৪-০৪
কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ঈদের দিন রাতে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কাউখালীতে বিএনপির পাঁচ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। এরি মধ্যে পুলিশ বেতবুনিয়া ইউনিয়ন জাসাসের সাধারন সম্পাদক আবুল কালাম আবুকে(৪০) গ্রেফতার করেছে।
মামলায় অন্যান্য আসামীরা হলো কাউখালী উপজেলা কৃষকদলের সভাপতি শওকত হোসাইন (৪৫), বেতবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোশারফ (৫০), কৃষকদলের নেতা মোঃ দিদার (৩৫), ও বেতবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াদ আল হাসান (২৭)। মামলায় অজ্ঞাত নামা আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, পবিত্র ঈদ উল ফিতরের দিন রাতে বেতবুনিয়া ইউনিয়নের পুরানবস্তি পাড়ায় জাসাস নেতা আবুল কালাম আবুর সন্তান আতশ বাজি ফুটাচ্ছিলো। এতে আশে পাশের স্থানীয়রা নিষেধ করলে তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আবুল কালাম আবু। এক পর্যায়ে মুল অভিযুক্ত আবু লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কাউখালী ও পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার আসামী কাউখালী কাউখালী উপজেলা কৃষকদলের সভাপতি শওকত হোসাইন জানিয়েছেন,মুলত স্থানীয় কয়েকজন ছাত্রীদের কিছু ছেলে ইভটিজিং করাতে এর প্রতিবাদ করেছিলেন।এবং বিভিন্ন সময়ে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য কাল হয়ে গেছে।
এখন কোন অজুহাত না পেয়ে আতশবাজির ঘটনাকে পুজি করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান তার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন অপবাদ দেয়ার জন্য এসব চক্রান্ত করছে। তিনি এই ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন।
কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানান,ঈদের দিন রাতে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে এরি মধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকি আসামীদের ধরতে অভিযান চলছে
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited