আলমগীর মানিক | ০৪:১৫ পিএম, ২০২৫-০৪-০৭
আলমগীর মানিক
পর্যটন নগরী রাঙামাটি শহর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধারের পরবর্তী ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর ক্লু-লেস ঘটনার অন্যতম মূল হত্যাকারিকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় খুলনা জেলা সদরের লবনছড়া এলাকার নিজ বাড়ি থেকে মূল হত্যাকারি মোঃ জামাল হোসেন মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনর সার্বক্ষনিক তদারকির মধ্যদিয়ে তার নির্দেশনানুসারে ক্লুলেস এই ঘটনায় রাঙামাটি থেকে পুলিশের একটি টিম খুলনায় গিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহারসহ পিবিআই ও সংশ্লিষ্ট্য থানা পুলিশের সহযোগিতায় ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এদিকে গ্রেফতার পরবর্তীতে আসামীকে নিয়ে কোতয়ালী থানা পুলিশ হত্যাকান্ডস্থানের পাশ^বর্তী ওয়াই ব্রীজের নিছে অভিযান পরিচালনা করে ভিকটিম নারীর পায়ের রগ কাটায় ব্যবহার করা ছুরি উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয় জনসাধারণ হত্যাকারি পাষন্ডের ফাঁসির দাবিও জানিয়েছে।
এরআগে, শুক্রবার মধ্যরাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালাবদ্ধ ঘরের দরজার তালা ভেঙ্গে অস্বাভাবিক পেট ফুলা ও পচনধরা অবস্থায় অজ্ঞাতনামা মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছিলো কোতয়ালী থানা পুলিশ। সেসময় প্রাথমিক সুরতহাল করে উক্ত নারীকে হত্যা করা হয়েছে মর্মে পুলিশ নিশ্চিত হলেও ঘটনার কোনো ধরনের ক্লু পুলিশ তাৎক্ষনিকভাবে পায়নি।
এদিকে, গ্রেফতারকৃত হত্যাকারি নিজেই পুলিশের কাছে উক্ত নারীকে হত্যার কথা স্বীকার করে জানায়, উক্ত নারী স্বামী পরিত্যক্তা এবং তার দোকানের কর্মচারি ছিলো। তার কাছ থেকে জামাল তিন লাখ টাকা হাওলাত নিয়েছিলো।
এই টাকার অজুহাতে উক্ত নারী জামালের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। জামালের ২০ বছর বয়সী এক ছেলে ও ছেলের বউ এবং নিজের প্রথম স্ত্রী থাকার পরেও এক পর্যায়ে জামালকে বিয়ের জন্য অব্যাহত চাপ দিতে থাকলে উক্ত নারীকে হত্যার পরিকল্পনা করে সে।
এক পর্যায়ের ঈদের দিন রাতে উক্ত নারীকে রাঙামাটিতে আনা হয়। পরবর্তীতে পহেলা এপ্রিল উক্ত নারীকে নিয়ে রিজার্ভ বাজারের মহসিন কলোনীর জনৈক ব্যক্তির বাসা ভাড়ার সাইনবোর্ড দেখে তাকে নিয়ে কাজী এমরান নূরীর মালিকানাধীন ভাড়া বাসায় উঠে।
এসময় উক্ত নারীকে দইয়ের সাথে প্রথমে ২০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয় জামাল। পরবর্তীতের দুই তারিখ দুপুরে জুসের সাথে মিশিয়ে আরো ১০টি ট্যাবলেট খাইয়ে দিলে উক্ত নারী অচেতন হয়ে পড়ে।
এসময় গলায় গামছা পেছিয়ে উক্ত নারীকে হত্যার চেষ্ঠা করা হয়। তারপরও তার দেহ থেকে প্রাণ বেরুতে দেরি হওয়ায় পাষন্ড জামাল ভিকটিমের দুই পায়ের রগ কেটে দিলে আধা ঘন্টা পর তার মৃত্যু নিশ্চিত হয়।
এরপর জামাল পাশ^বর্তী ওয়াই ব্রীজের নীচে গিয়ে ধারালো ছুরিটি নদীতে ফেলে দিয়ে আবারো খুলনায় নিজ বাড়িতে চলে যায়।
হত্যার শিকার নারীর নাম খাদিজা আক্তার, সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুটিখালীস্থ ৫নং ওয়ার্ডের মৃত আকবর হাওলাদারের মেয়ে উল্লেখ করে কোতয়ালী থানা পুলিশ জানায় হত্যার শিকার নারীর পরিবার তথা তার ভাইয়েরা অত্যন্ত দরিদ্র বিধায় তাদের কাছ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পুলিশের উদ্যোগে রাঙামাটিতেই দাফন করেছি। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited