আলমগীর মানিক | ০৮:১৯ পিএম, ২০২৫-০৪-০৭
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ এবং পার্বত্য অঞ্চলের বৈসাবি, বিজু, সাংগ্রাই, বৈসুখ উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ(মারুফ)।
সভায় জেলা প্রশাসক বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি ও উৎসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বৈসাবি এবং বাংলা নববর্ষ এই অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।”
সভায় জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উৎসবকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা,স্ব স্ব জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং পার্বত্য সংস্কৃতির সম্মান রক্ষার বিষয়ে মতামত প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং উৎসবকে সর্বজনীন ও অংশগ্রহণমূলক করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited