রাঙ্গামাটিতে পাবলিক পরীক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ 


আলমগীর মানিক    |    ০৮:৪৬ পিএম, ২০২৫-০৪-০৯

রাঙ্গামাটিতে পাবলিক পরীক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ 

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে “পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০” সংক্রান্ত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সকল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করেন। মূলত পাবলিক পরীক্ষাসমূহে শৃঙ্খলা রক্ষা এবং প্রশ্নফাঁস, জালিয়াতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেটদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ(মারুফ) বলেন, "পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০"-এর বিভিন্ন ধারা, প্রয়োগ পদ্ধতি, এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা করেন। তিনি বলেন, “পরীক্ষার সুষ্ঠুতা রক্ষা করা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, প্রশাসনেরও দায়িত্ব। এ ক্ষেত্রে সকল ম্যাজিস্ট্রেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

**তিনি আরো বলেন “জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার গুণগত মান বজায় রাখতে পরীক্ষার নিরপেক্ষতা অত্যাবশ্যক। এ জন্য আইনগত কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।”