আলমগীর মানিক | ০৮:৫১ পিএম, ২০২৫-০৪-০৯
আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৫-কে কেন্দ্র করে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে রাঙামাটিতে কর্মরত
সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাথে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৫ তারিখে বিকেল ৩:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। এতে জেলা ও উপজেলায় কর্মরত সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা চলাকালীন সময়ের নির্দেশনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য নিচের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো প্রদান করা হয়:
১। কেন্দ্র সচিবদের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত পরিপত্র প্রিন্ট করে সরবরাহ করতে সকল ইউএনওদের নির্দেশনা প্রদান করা হয়।
২। প্রশ্নপত্র গ্রহণের সময় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।
৩। প্রশ্নপত্রের নির্ধারিত সেট কোড ও প্যাকেট খোলা সঠিকভাবে তদারকি করতে হবে।
৪। অনুমোদিত ব্যতীত কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৫। সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবহিত করতে হবে।
৬। গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে।
৭। পরীক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ উল্লেখ করে ব্যানার টানানোর ব্যবস্থা নিতে হবে।
৮। পরীক্ষাকেন্দ্রের আশেপাশের ফটোকপির দোকান বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে।
*** এছাড়াও, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়:
১) সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে।
২) সকাল ১০:০০টা থেকে পরীক্ষা বিরতিহীনভাবে শুরু হবে।
৩) কোন প্রকার ডিজিটাল ডিভাইস (মোবাইল, স্মার্টওয়াচ, ব্লুটুথ, প্রোগ্রামেবল ক্যালকুলেটর) সঙ্গে আনা যাবে না।
৪) পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারিকৃত থাকায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কেউ প্রবেশ করতে পারবে না।
৫) পরীক্ষাকেন্দ্রে কেবল কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
৬) পরীক্ষার পরিবেশ নষ্ট বা অবৈধ প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭)পরীক্ষার সময় যেকোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited