নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ এএম, ২০২৫-০৪-১৩
শ্রী শ্রী সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ-২০২৫ইং সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরে (১২ এপ্রিল) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
মানবিক সেবার অংশ হিসেবে রাঙামাটি পৌর এলাকার কাঠালতলী ধোপাপাড়া এলাকার গরীব, অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙমাটি জেলা শাখার সদস্য সচিব বাবু সান্টু চৌধুরী, কাঠালতলী সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের সভাপতি বাবু অজিত দাশ,সিনিয়র সহ-সভাপতি, বাবু অশোক কুমার ধর,ধোপাপাড়া এলাকার বাসিন্দা উজ্বল বিশ্বাস ও ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন : শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু পুলক শীল।
এসময়ে অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, আর্তমানবতার সেবায় এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এছাড়াও সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের দ্বিতীয় তলা সম্প্রসারণ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited